ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সফল ফ্রীল্যান্সার হিসেবে বিশেষ সম্মাননা স্মারক পেলেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী অর্থী প্রকৃতি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / ১০৪৭ বার পড়া হয়েছে
আইটি সেক্টরে একজন সফল ফ্রীল্যান্সার হিসেবে বাংলাদেশ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপির থেকে বিশেষ সম্মাননা স্মারক পেলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী অর্থী প্রকৃতি পাল।
আইটি সেক্টরে একজন সফল ফ্রীল্যান্সার হিসেবে ভূমিকা রাখায় এই পদক পেয়েছেন। আজ (২৩ জুন ) নড়াইলের আব্দুল বারী মেমোরিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত জনসভায় অনুষ্ঠানের শুরুতে এই বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। এসময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল -২ এর সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক কাপ্তান মাশরাফি বিন মুর্তজা এমপি। এর আগে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নড়াইল এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জুনায়েদ হাসান পলক। সফল ফ্রীল্যান্সার হিসেবে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করে উচ্ছাস প্রকাশ করে অর্থি প্রকৃতি পাল বলেন, সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমার বাবা-মা কে। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকারের আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় সহ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি-কে। তিনি আরও বলেন, সরকারের প্রচেষ্টায় করোনাকালীন সময়ে যখন ঘরে বসে তখন ফ্রীল্যান্সিয়ের উপর ৫০ দিনের কোর্স চলাকালীন সময়েই আমি ৩০ ডলারের একটি কনটেস্ট উইন করি যা পরবর্তীতে এ বিষয়ে আগ্রহ জোগায়। আজকে যার ফলসরূপ বিশেষ সম্মাননা স্মারক পেলাম।
ট্যাগস :

সফল ফ্রীল্যান্সার হিসেবে বিশেষ সম্মাননা স্মারক পেলেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী অর্থী প্রকৃতি

আপডেট সময় : ১০:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩