ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার উন্নয়নের নামে লুট করে যাচ্ছে-ফখরুল

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • / ১০৫২ বার পড়া হয়েছে

আমাদের দাবি একটাই, ভোট দিতে চাই, কথা পরিষ্কার শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবো না। বিএনপি নেতাকর্মীরা ভালো নেই, আমরা কেউ ভালো নেই, লুটেরা, ফ্যাসিবাদী সরকার অত্যাচার নির্যাতন করে বুকের ওপর বসে আছে। খালেদা জিয়াকে চিকিৎসা নিতে দিচ্ছে না।

স্টাফ রিপোর্টারঃ

এই ফ্যাসিবাদী সরকার অত্যাচার নির্যাতন করে বুকের উপর বসে আছে। বিচার ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। শেখ হাসিনা বিদেশ গিয়ে অনেক চেষ্টা করেছেন, ব্যর্থ হয়ে খালি হাতে ফিরেছেন। ভয়াবহ আওয়ামী লীগ সরকার থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে।

বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপি রোডমার্চ কর্মসূচি পালন কালে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোডমার্চের কুমিল্লায় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াসিনের সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, মোঃ শাহাজাহান।

এ সময় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমূখ।

বিএনপির মহাসচিব বলেন, আমাদের দাবি একটাই, ভোট দিতে চাই, কথা পরিষ্কার শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবো না। বিএনপি নেতাকর্মীরা ভালো নেই, আমরা কেউ ভালো নেই, লুটেরা, ফ্যাসিবাদী সরকার অত্যাচার নির্যাতন করে বুকের ওপর বসে আছে। খালেদা জিয়াকে চিকিৎসা নিতে দিচ্ছে না।

তিনি বলেন, এ সরকার উন্নয়নের নামে লুট করে যাচ্ছে, ডিজিটাল সিকিউরিটি আইনের মত আইন করে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। রোডমার্চের মধ্যদিয়ে সরকারকে জানিয়ে দিচ্ছি এখনও সময় আছে পদত্যাগ করার, নয়তো জনগণ জানে কীভাবে ক্ষমতা থেকে নামাতে হয়।

ট্যাগস :

সরকার উন্নয়নের নামে লুট করে যাচ্ছে-ফখরুল

আপডেট সময় : ০২:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩