ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ৬ অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:সবচেয়ে শীতলতম মাস জানুয়ারির প্রায় মাঝামাঝি এসে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে আজ। দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার (১৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি উত্তরাঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তার পরের তিনদিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে ।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ট্যাগস :

সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ৬ অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু

আপডেট সময় : ০৮:০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১