ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

সাংবাদিককে মারধর করায় সার্জেন্ট ক্লোজ “ফলোআপ”

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

সাংবাদিককে মারধর করায় সার্জেন্ট ক্লোজ “ফলোআপ”

শার্শা প্রতিনিধিঃ

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় যশোরের শার্শায় সাংবাদিক আসাদুর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করায় নাভারণ হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।

শনিবার (১ জুলাই) রাত ৮ টার সময় নাভারণ সাতক্ষীরা মোড় হাইওয়ে সড়কে তাকে পিটিয়ে আহত করায় রাঁতেই
সার্জেন্ট রফিকুল ইসলামকে ক্লোজ করা হয়।

সাংবাদিক আসাদুর রহমান কে মারধরকারী সার্জেন্ট পুলিশ রফিককে ক্লোজের বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে যশোর সার্কেলের এএসপি ইমরান হাশমী।

প্রসঙ্গত, শনিবার (১ জুলাই) রাত ৮ টার সময় নাভারণ সাতক্ষীরা মোড় হাইওয়ে সড়কে তাকে পিটিয়ে আহত করায়
সাংবাদিক আসাদুর রহমান যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনার পর খবর পেয়ে সাংবাদিক আসাদুর রহমানকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার সহকর্মীরা।

এদিকে উক্ত ঘটনা ছড়িয়ে পড়লে হাইওয়ে সার্জেন্ট রফিকুল ইসলামের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা ও উপজেলার সাংবাদিক মহল।

রাতেই সাংবাদিকরা অনতি বিলম্বে নাভারণ হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম কতৃক সাংবাদিককে নির্যাতন করার অপরাধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে সার্জেন্ট রফিকের শাস্তি না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষণা দিলে নড়েচড়ে বসে প্রশাসন।

এদিকে সাংবাদিক আসাদুর রহমান বাদী হয়ে শার্শা থানায় রফিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। শার্শা, নাভারণ, বেনাপোল, বাগআঁচড়া ও যশোর জেলার সাংবাদিক মহল রাতেই একাত্মতা ঘোষনা করে আন্দোলনের হুমকি দিলে তার ফলশ্রুতিতে সার্জেন্ট রফিককে ক্লোজ করা হয়।

শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি শুনে উর্দ্ধতন কর্মকর্তাকে অবহিত করা হলে বিষয়টি দেখবেন বলে জানান।

ট্যাগস :

সাংবাদিককে মারধর করায় সার্জেন্ট ক্লোজ “ফলোআপ”

আপডেট সময় : ১১:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩