ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলীপি প্রদান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৪২:১২ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃখাগড়াছড়ি জেলার পানছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি এস. চাঙমা সত্যজিত এর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন জেলার পেশাজীবি সাংবাদিকরা।
আজ বুধবার সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নে কার্যালয়ের সামনে, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত অংশ গ্রহন করেন ।

[irp]

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আজম, আবু দাউদ, সৈকত চাকমা, এস চাঙমা সত্যজিত, মোঃ রফিকুল ইসলাম, সমীর মল্লিক, জাকির হোসেন, নুর নবী অন্ত প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন তার লোকজন দিয়ে বিনা উস্কানীতে সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ এর উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় পানছড়ি থানায় মামলা করতে গেলে মামলা গ্রহন না করে উল্টো থানার ওসি সমঝোতা করার প্রস্তাব দেন। পুলিশের এমন আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা গ্রহনপূর্বক ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবী জানানো হয়।

মানববন্ধন শেষে সুষ্ট বিচারের দাবীতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।

উল্লেখ্য যে, গত ২৭ এপ্রিল পানছড়ি প্রেস ক্লাবের প্রস্তাবিত জায়গার সাইনবোর্ড লাগাতে গেলে, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন তার লোকজন নিয়ে সাংবাদিকদের বাঁধা দেন। এক পর্যায়ে পানছড়ি প্রেস ক্লাবের সহ সভাপতি এস চাঙমা সত্যজিৎ কে মারধর ও লাঞ্চিত করা হয়।

ট্যাগস :

সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলীপি প্রদান

আপডেট সময় : ০৭:৪২:১২ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১