সাঘাটায় ডিপুটি স্পিকারের নামাজে জানাজায় লাখো মানুষের ঢল
- আপডেট সময় : ০৭:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১০৫৬ বার পড়া হয়েছে
ওমর ফারুক রনি, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা-০৫ আসনের সাংসদ সদস্য ও জাতীয় সংসদে ডিপুটি স্পিকার আলহাজ্ব এ্যাড ফজলের রাব্বি মিয়া এমপি নামাজে জানাজা ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
তার নামাজে জানাজায় গাইবান্ধা জেলার ৭ টি উপজেলার লাক্ষো মানুষ অংশ নেয়। নামাজে জানাজায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ- পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গোবিন্দগঞ্জ আসনের সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী এমপি সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দুপুর ২টায় সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে করে সাঘাটা উপজেলা এসে পৌঁছায়।
সোমবার (২৫ জুলাই ) বিকাল ৩ টা ৩০ মিনিটে ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা আগে মরহুমের প্রতি গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় শেষবারের মত দেখতে জনস্রোতে পরিণত হয় ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠ। উপচে পড়া ভিড়ের মাঝে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মোহাম্মদ ফজলে রাব্বির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ৷ করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে জানাজার আয়োজন করা হয়। জানা যায়, ২০২১ সালের( জুনে) ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অপারেশন হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য (আগস্টে) তাকে ভারত নেওয়া হয়।১৪ দিন পর সেখান থেকে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ দিন পর ২০২২ সালের ২২ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলে রাব্বী মিয়া মৃত্যুবরণ করেন।





















