শিরোনাম:
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত-দুই
Doinik Astha
- আপডেট সময় : ০২:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১০৬২ বার পড়া হয়েছে
রাংগামাটি প্রতিনিধিঃ রাঙামাটির বাঘাইছড়ি সাজেকে জীপগাড়ী নিয়িন্ত্রন হারিয়ে ইলিয়াছ হোসেন (৪৫) নামে এক কাচাঁমাল ব্যবসায়ী ও অনন্ত ত্রিপুরা (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা (২নং কালবার্ট) এলাকায় আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ হোসেনের বাড়ী উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় ও অনন্ত ত্রিপুরার বাড়ী সাজেক মাচালং এলাকায় জানাযায়। জানাযায়, সকালে মাচালং বাজার থেকে কলা বোঝাই একটি জীপগাড়ী বাঘইহাটে আসার পথে নাঙ্গলমারা (২নং কালবার্ট) এলাকায় গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে জীপগাড়ী উল্টে গেলে ঘটনাস্থলেই ২জন নিহত হয়।
সাজেক থানার ওসি নুরুল হক (নুর ) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে, দুর্ঘটনার পর জীপগাড়ী চালক পালিয়ে যায়, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।






















