ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

সাত কলেজকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

সাত কলেজকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাতিল না করলে ক্লাস-পরীক্ষা বর্জন ও বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝোলানোর আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী রাইয়ান ফেরদৌস বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাত কলেজের অধিভুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত না আসলে আমরা অসহযোগ আন্দোলন শুরু করব। ২০১৯ সালের মতো লাগাও তালা, বাঁচাও ঢাবি কর্মসূচি পালন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আব্বাসউদ্দীন বলেন, সাত কলেজের অধিভুক্তি বাতিল না করলে প্রশাসনিক ভবন, প্রক্টর অফিস, লাইব্রেরি এবং ফ্যাকাল্টিতে তালা ঝুলাব। এসময় ‘শোনো ভাই শোনো বোন ঢাবির কোনো শাখা নেই’, ‘অধিভুক্তির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘অধিভুক্তি বাতিল করো ঢাবিকে মুক্ত করো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ করেন শিক্ষার্থীরা।

দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছেন। অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন সাত কলেজের শিক্ষার্থীরাও। কিন্তু কারো দাবির প্রতি কর্ণপাত না করে গতকাল উপদেষ্টা পরিষদ সাত কলেজকে ঢাবির অধিভুক্ত রেখেই তাদের জন্যে আলাদা অবকাঠামো নির্মাণের ঘোষণা দেয়।

উল্লেখ্য, সরকারি সাত কলেজের শিক্ষার্থীবৃন্দ একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি করে আসছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, সরকারি সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের নিয়ে এ বিষয়ে আরও আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমেই এব্যাপারে একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব।

ট্যাগস :

সাত কলেজকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট সময় : ০৯:০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪