ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতাই নাই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের! Logo ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী Logo নির্বাচনের পর অনেকাংশ ক্ষেত্রেই মালিকানা ফিরে পেয়েছি: অর্থমন্ত্রী Logo দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদান করেছে ইরান Logo জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

সাভারে গ্যাস বিস্ফোরণের দগ্ধ দুজনের মৃত্যু

News Editor
  • আপডেট সময় : ১০:১৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • / ১১০৭ বার পড়া হয়েছে

সাভারে একটি বাসায় তিতাস গ্যাসের অবৈধ লাইনের ছিদ্র দিয়ে বের হওয়া গ্যাস-বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। শুক্রবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। গত বুধবার দিবাগত রাতে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ অপর একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। নিহত দুজন হলেন- কুষ্টিয়ার সাইফুল ইসলাম (৩০) ও গোপালগঞ্জের ফরিদ হোসেন (২০)। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন যুবকের নাম হাবিবুর রহমান (৩০)। এরা সকলেই টাইলস মিস্ত্রী বলে জানা গেছে।

বাল্টিক সাগরে মার্কিন যুদ্ধবিমানকে প্রতিহত করল রাশিয়া

ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, সাইফুল, ফরিদ ও হাবিবুর যাদুরচর গ্রামের মাসুদ মিয়ার দ্বিতীয় তলা বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে ওই ঘরে তিতাসের লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসের বিস্ফোরণে তারা তিনজনই মারাত্মক দগ্ধ হন। মুমূর্ষ অবস্থায় তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে সাইফুল ও ফরিদ মারা যান। 

এই পুলিশ কর্মকর্তা আরো জানান, মাসুদ মিয়ার বাড়ির গ্যাসের লাইনটি অবৈধ। এ কারণে ঘটনার পর কাউকে না জানিয়ে গোপনে দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়। এরপর পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির মালিক পালিয়ে যান।

সাভারে গ্যাস বিস্ফোরণের দগ্ধ দুজনের মৃত্যু

আপডেট সময় : ১০:১৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০