ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

সাভারে শ্রমিক ছাটাইয়ের পরে চাকরি ফিরে পেতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৪৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • / ১১৭৬ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ শনিবার ১৭ এপ্রিল দুপুরে পর ঢাকার সাভারে চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা।

উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগানের অ্যাপারেলস ভিলেজ কারখানার সামনে এই কর্মসূচি করে তারা। শ্রমিকরা বলে, ওই কারখানায় প্রায় ৫ হাজার শ্রমিক দীর্ঘ দিন ধরে কাজ করে আসছি। এর মধ্যে হঠাৎ করে গত ৯ মার্চ সন্ধ্যা ৬টার দিকে কারখানা কর্তৃপক্ষ প্রায় ৫০ জন শ্রমিককে ছাটাই করে। তারা আরও বলে, কোনো ধরনের নোটিশ ছাড়াই বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধ না করে আমাদের ছাঁটাই করা হয়। এ সময় তাদের পরিচয়পত্র জোরপূর্বক রেখে দেয় কারখানা কর্তৃপক্ষ। ছাটাই কৃত শ্রমিক ময়না বলেন, রমজান ও ঈদের আগে আমাদের কোনো ধরনের নোটিশ ছাড়াই চাকরি থেকে বের করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এ সময় চাকরি না থাকলে আমরা রমজান ও ঈদে অনিশ্চয়তার মধ্যে পড়ে যাব। আমরা চাকরি ফেরত চাই। ছাটাই কৃত অপর শ্রমিক শিউলি বলেন, আমরা অনিশ্চয়তা ও হতাশায় রয়েছি। ঈদের আগে এমন মানবতাহীন কাজ আমাদের কষ্ট দিয়েছে। আমরা এই মুহূর্তে কোথাও চাকরি পাব না।তিনি আরও বলেন, লকডাউন ও রমজানে কোথাও একটি লোক নেবে না। তাহলে আমরা এ দুই মাস কী খেয়ে বেঁচে থাকব? বাচ্চাদের নিয়ে ঈদ কীভাবে করব? আমি আমাদের আইনগত পাওনাদি চাই, না হলে চাকরি ফেরত চাই।এ ব্যাপারে অ্যাপারেলস ভিলেজ কারখানার অ্যাডমিন অফিসার মোহাম্মদ নাসির উদ্দীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আল কামরান বলেন, ওই কারখানায় গত ৯ মার্চ ৫০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। তবে আমার কাছে এসে সহযোগিতা চেয়েছেন ২৪ জন। তাদের নিয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করেছি।

তিনি আরও বলেন, এতেও কোনো ধরনের অগ্রগতি না দেখে কর্মসূচি দিলে কারখানার নিরাপত্তাকর্মীরা নারী শ্রমিকদের ধাক্কাধাক্কি করে। পরে মালিকপক্ষ বলে, আগামী ২১ এপ্রিল আইনগত পাওনাদি পরিশোধের তারিখ জানানো হবে। পরে শ্রমিকরা কারখানার ফটক থেকে সরে আসেন।

ট্যাগস :

সাভারে শ্রমিক ছাটাইয়ের পরে চাকরি ফিরে পেতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৬:৪৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১