ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

সাভার আরিচা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে যাত্রীর নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ বৃহস্পতিবার ১৫ এপ্রিল রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের চুক্তিভিত্তিক যাত্রী নূরে আলম নামের এক যুবক নিহত হয়। এ সময় চালক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে রেখেই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। নিহত নুরে আলম ভোলা জেলার বোরহানউদ্দিন থানার চকডোস গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেলে ভাড়ায় আরিচা ঘাটে যাচ্ছিলেন। পুলিশ বলেন, নূরে আলম মোটরসাইকেলে ভাড়ায় আরিচা যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় নূরে আলম গুরুতর আহত হলে মোটরসাইকেল চালক তাকে রেখেই পালিয়ে যান। পরে স্থানীয়রা নূরে আলমকে উদ্ধার করে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাভার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক এমদাদুল হক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেল চালককে পাওয়া যায়নি।

ট্যাগস :

সাভার আরিচা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে যাত্রীর নিহত

আপডেট সময় : ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১