ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন?

সাভার আশুলিয়া জুতার কারখানায় অগ্নিকাণ্ডে ৮জন শ্রমিক দগ্ধ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব,সাভার প্রতিনিধি ঢাকাঃ

সোমবার ১২ এপ্রিল বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাতে চারজন শ্রমিক দগ্ধ হয়। বিকেল ৪টার পর সাভারের আশুলিয়ায় বাইপাইল এলাকায় গোল্ডেন ইউনিয়ন নামে ওই জুতার কারখানায় আগুন লাগে।

আগুনে দগ্ধদের মধ্যে বাবু নামে এক শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস বলেন, চার তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ওই কারখানার কার্যক্রম চলতো। আগুনের সূত্রপাত ঘটে কারখানাটির তৃতীয় তলায়।

বিকেল ৪টার পর ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পানি স্বল্পতার কারণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সেখানে যুক্ত হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সাভার জোনের সহকারী পরিচালক আব্দুল হালিম বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে এ ঘটনায় হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

আশুলিয়ার পলাশবাড়ি এলাকার হাবিব ক্লিনিকের চিকিৎসক ডা. হাসনাত সাইদুল ইসলাম বলেন, ওই কারখানা থেকে আটজন রোগী আমাদের এখানে আসে। তাদের মধ্যে চারজন ছিল দগ্ধ। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :

সাভার আশুলিয়া জুতার কারখানায় অগ্নিকাণ্ডে ৮জন শ্রমিক দগ্ধ

আপডেট সময় : ০৪:০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১