ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

সারাদেশের ন্যায় সাভার ও আশুলিয়ার লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • / ১১০৮ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ বুধবার ১৪ এপ্রিল বিকালে সাভার ও আশুলিয়ার ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক ঘুরে দেখা যায় জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানের পরিবহন যাতায়াত করছে পূর্বের মতোই।

সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিনে নজরদারি ও মনিটরিংয়ের মধ্য রয়েছে সাভার। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে কিছু চেকপোস্ট। যেখানে সব পরিবহন আটকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘোরাফেরা করতে পারছেন না। অপ্রয়োজনে কেউ বের হলে অনেক সময় কান ধরে ফিরে যেতে দেখা গেলো।

ভোর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট থাকলেও প্রাইভেটকারের সংখ্যা ছিলো তুলনামূলক বেশি। অনেকে আবার অটোরিকশা বা পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছার চেষ্টা করছে।

ঘর থেকে বের হলেই করতে হচ্ছে জবাবদিহি।বিধিনিষেধ পালনে মাঠে রয়েছে বিপুলসংখ্যক পুলিশ। এতো কঠোর বিধিনিষেধ আগে কখনও দেখেনি সাভারবাসীদের মতবাদ। ঘর থেকে বের হলেই করতে হচ্ছে জবাবদিহি।

সাভার মডেল থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ভোর থেকেই সাভারের বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ রয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নির্দেশিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক এসআই হারুন ওর রশিদ বলেন, সকাল থেকেই নবীনগর-চন্দ্রা মহাসড়কে রয়েছি। এখন পর্যন্ত এ সড়কে অপ্রয়োজনে কেউ বের হননি।

প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে সহযোগিতা করছি পুলিশ। হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে সরকারের নির্দেশিত যানবাহন চলছে।

যদি নির্দেশনা অমান্য করে কোনো গাড়ি মহাসড়কে আসে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

ট্যাগস :

সারাদেশের ন্যায় সাভার ও আশুলিয়ার লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

আপডেট সময় : ০৪:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১