সিইসির পদত্যাগ দাবীতে কুমিল্লায় ইসলামী আন্দোলনে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১০:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১০৪৪ বার পড়া হয়েছে
সিইসির পদত্যাগ দাবীতে কুমিল্লায় ইসলামী আন্দোলনে বিক্ষোভ মিছিল
কুমিল্লা প্রতিনিধিঃ
গত ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা মার্কার মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)সহ হাতপাখার সমর্থক ও নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এর পদত্যাগের দাবীতে” কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১৬জুন) দুপুরে মিছিলটি কুমিল্লা টাউনহল গেইট থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর ও মহানগর এর আয়োজনর জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ তৈয়্যব এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সেক্রেটারী মাওলানা নূর হোসাইন, মহানগর সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমী।
আরো বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি কাজী শামছুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মুফতী মনির হোসাইন, মাওলানা মীর ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, হাফেজ সাইফুল ইসলাম, মাওলানা শাহ জালাল, মাওলানা কেফায়েতুল্লাহ এরশাদী, যুবনেতা কে এম হুমায়ুন কবীর, মাওলানা নাজির আহমদ ফাহিম, আ ম ম উবাইদুল হক, মাওলানা আকরাম হোসাইন, সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল্লাহ, মাওলানা রাশেদুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ আল ফাহাদ, শামীম আশরাফ, ছাত্রনেতা মুহাম্মদ মাহদী হাসান, মেহেদি হাসান, রবিউল ইসলাম মিয়াজী, মাসুম বিল্লাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

















