ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মাগুরায় জামায়াতের ৫ নেতাকর্মী আটক Logo সাউন্ড গ্রেনেড জলকামান দিয়ে সরকারি কর্মচারীদের সরাল পুলিশ Logo কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন—জাহেদ উর রহমান Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট

সিরিজ বোমা হামলার আসামি দেড়যুগ পর আটক

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

সিরিজ বোমা হামলার আসামি দেড়যুগ পর আটক

আস্থা ডেস্কঃ

দেড়যুগ পর আটক হলো সিরিজ বোমা হামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক জেএমবি সদস্য তুহিন রেজা। বৃহস্পতিবার তেজগাঁও থেকে তাকে আটক করে র‍্যাব ৩। আটক তুহিন দীর্ঘ ১০ বছর একটি বেসরকারি টেলিভিশনের ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের দাবি, আটক তুহিন রেজা ২০০৪ সালে জেএমবি‍‍`র ঝিনাইদহ সদর শাখায় সদস্য হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে সে লিফলেট তৈরি, লিখিত প্রচার-প্রচারণার সম্পাদনা, গোপন ও নাশকতামূলক খবরাখবর আদান-প্রদান, বিভিন্ন ভিডিও এডিটিং এর মাধ্যমে তৈরিকৃত বিভ্রান্তিমূলক প্রামাণ্যচিত্র দিয়ে তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতেন। ঘটনার দিন তিনি আদালত চত্বরের আশেপাশে অবস্থান নেন এবং হামলার সময় সক্রিয় ভূমিকা পালন করেন।

র‍্যাব জানায়, তুহিন একটি বেসরকারি টেলিভিশনের ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন। ঝিনাইদহে হওয়া মামলার সাজাপ্রাপ্ত ১৪ আসামির ১২ জন আগে আটক হলেও পলাতক ছিল দুই জন। তুহিন আটকের পর এখনও পলাতক একজন।

প্রসঙ্গত, এর আগে, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি। বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দেশের ৬৩ জেলায় প্রায় ৫শ বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এ হামলায় নিহত হন ২ জন এবং আহত হন দুই শতাধিক মানুষ। এ বোমা হামলায় সারাদেশে ১৪৯টি মামলা করা হয়। যার একটি হয় ঝিনাইদহে। সে মামলার ১০ নম্বর আসামি তুহিন রেজাকে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও থেকে আটক করে র‍্যাব ৩।

ট্যাগস :

সিরিজ বোমা হামলার আসামি দেড়যুগ পর আটক

আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩