ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল ১৪ দিন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৪৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • / ১০৫১ বার পড়া হয়েছে

সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল ১৪ দিন

অনলাইন ডেস্কঃকরোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের সঙ্গে স্থল-সীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১৪ জুন পর্যন্ত ভারতের সঙ্গে স্থল-সীমান্ত বন্ধ থাকবে।

শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ভারতের সঙ্গে স্থল-সীমান্ত বন্ধ নিয়ে বৈঠকে আজ সিদ্ধান্ত হয়েছে, আরো ১৪ দিনের জন্য বর্ডার বন্ধের মেয়াদ বলবৎ থাকবে।

[irp]

ভারতের করোনার পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থল-সীমান্ত বন্ধ ক‌রে বাংলাদেশ। তবে দেশ‌টি‌তে আটকাপড়া বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ম‌ধ্যে যা‌দের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চে‌য়ে কম ছিল তা‌দের ১৪ দি‌নের বাধ্যতামূলক কোয়া‌রেন্টাইনের শ‌র্তে দে‌শে ফেরার সু‌যোগ দেয়া হয়।

প্রথম দফায় ভার‌তের স‌ঙ্গে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের স্থল-সীমান্ত ব‌ন্ধের মেয়াদ শেষ হয় গত ৯ মে। দ্বিতীয় দফায় স্থল-সীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৪ দিন বাড়া‌নো হয়। এরপর তৃতীয় দফায় স্থল-সীমান্ত বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত আছে।

[irp]

ট্যাগস :

সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল ১৪ দিন

আপডেট সময় : ১১:৪৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১