ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডের উদ্দেশ্যে তিনদিনের সফরে প্রধানমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / ১০৪৬ বার পড়া হয়েছে

সুইজারল্যান্ডের উদ্দেশ্যে তিনদিনের সফরে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৭ ফ্লাইটে ঢাকা থেকে
তিনদিনের সরকারি সফরে জেনেভায় ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলন উদ্দেশে রওনা হন। স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সফরে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব ও বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা,
সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট, মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, প্রিন্স রহিম আগা খান, বৈঠক করবেন।

সফরের ২য় দিন বুধবার (১৪ জুন) ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট ২০২৩’ এর প্লেনারি সেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

৩য় দিন সকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

সুইজারল্যান্ড সফর শেষে শুক্রবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

ট্যাগস :

সুইজারল্যান্ডের উদ্দেশ্যে তিনদিনের সফরে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:১৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩