ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

সুন্দরবনে জোয়ারের পানিতে ভেসে এলো মরা বাঘ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / ১১৩৩ বার পড়া হয়েছে

শেখ সাগর আহমেদ/ বিশেষ প্রতিনিধি:

ধুনছেবাড়িয়া চর থেকে থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলানদীর ধুনছেবাড়িয়া চর থেকে থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টায় বাঘটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন শরণখোলা স্টেশনের বনরক্ষীরা। বাঘটি শরণখোলা রেঞ্জ অফিসে রাখা হয়েছে। শনিবার (২০ মার্চ) ময়নাতদন্ত শেষে মৃত বাঘটিকে মাটিচাপা দেওয়া হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, নিয়মিত টহলের সময় বনরক্ষীরা ধুনছেবাড়িয়া চরে একটি মৃত বাঘ দেখতে পান।

এটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বাঘটির শরীরে হালকা পচন ধরেছে। ধারণা করছি দুই-তিনদিন আগে বাঘটির মৃত্যু হয়েছে। পরে জোয়ারের পানিতে ভেসে এসে চরে আটকে পড়েছে। বাঘটির বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে।

শনিবার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সহায়তায় ময়নাতদন্ত শেষে বাঘটিকে মাটিচাপা দেওয়া হবে। মৃত্যুর সঠিক কারণ জানতে নমুনা ঢাকার ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলেও জানান তিনি।

ট্যাগস :

সুন্দরবনে জোয়ারের পানিতে ভেসে এলো মরা বাঘ

আপডেট সময় : ০৭:০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১