ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের শিকারে মৌয়াল

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / ১০৬১ বার পড়া হয়েছে

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের শিকারে মৌয়াল

মোঃ শাহাজান ইসলাম/শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর ছোট ভেটখালি এলাকার ওয়াজেদ আলী নামের এক মৌয়াল মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনের গহীন জঙ্গলের মধ্যে বাঘের শিকারে মর্মান্তিকভাবে আহত হয়েছেন। গত মঙ্গলবার (২৭ মার্চ) ঘটনাটি ঘটলেও বুধবার নদীর কূলে পৌঁছেন। পরে তিনি নদীর কূলে পৌঁছে বাসায় ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম।

জানা যায়, ওয়াজেদ আলী ও মোঃ লিয়াকত হরিনগর ছোট ভেটখালী এলাকার মৃত জব্বার আলী গাজীর পুত্র।
তারা দুই ভাই সুন্দরবনের গহীন জঙ্গলে মধু সংগ্রহের জন্য গিয়েছিলো। মঙ্গলবারে বাঘের কবলে পড়েন ওয়াজেদ আলী।

লিয়াকত আলী গাজী জানান, ভারত সীমান্তের রায়মঙ্গলের নদীর শাখা কাছিকাটা দাড়গাং খালে কাঁকড়া ধরার জন্য পেতে রাখা আটল (কাঁকড়া ধরার বাক্স) তুলতে গেলে একটি বাঘ বড় ভাই ওয়াজেদ আলীর উপর আক্রমণ করে। এ সময় নৌকায় থাকা লাঠি নিয়ে তিনি (লিয়াকত) বাঘের উপর পাল্টা আক্রমণ করেন। ২ থেকে ৩ মিনিট পর বাঘটি তার ভাইকে ছেড়ে দিয়ে বনের মধ্যে চলে চায়। তারপর তিনি ভাইকে নিয়ে মঙ্গলবার সারারাত নৌকা বেয়ে বুধবার ভোর ৪টার দিকে লোকালয়ে পৌঁছে তার বাড়িতে নিয়ে আসেন। বুধবার সকাল ৬টার দিকে স্থানীয় গ্রাম চিকিৎসক অমল কুমার বৈদ্যকে বাড়িতে ডেকে নিয়ে এসে ভাইয়ের চিকিৎসা শুরু করেছেন।

তবে বনবিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াজেদ অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে ভারতের অংশে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন।

লিয়াকত আলী গাজীর দাবি, তারা মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের শহিদুল ইসলামের মাধ্যমে কাঁকড়া ধরার পাশ (অনুমতি) কেটেছিলেন। ওই পাশ নিয়ে তারা শুক্রবার সুন্দরবনে ঢুকেছিলেন।

ট্যাগস :

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের শিকারে মৌয়াল

আপডেট সময় : ১২:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩