ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের Logo রণকৌশল পরিবর্তন করলো ইরান

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রফিক-উল হকের তৃতীয় জানাজা সম্পন্ন

News Editor
  • আপডেট সময় : ০৩:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / ১১৪৭ বার পড়া হয়েছে

সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২টা ১০ মিনিটের কিছু আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্টের আইনজীবী, ঢাকা দক্ষিণের মেয়রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হবে প্রখ্যাত এই আইনজীবীকে।

এর আগে ব্যারিস্টার রফিক-উল হকের আরও দুটি জানাজা হয়। সকাল সাড়ে ১০টায় মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে প্রথম জানাজা হয়। জানাজায় ইমামতি করেন আদ-দ্বীন হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুল ইসলাম। জানাজায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অনেকে অংশ নেন। জানাজা শেষে পল্টনের নিজ বাসায় মরদেহ নেয়া হয়।

কিছু সময় পল্টনের বাসায় মরদেহ রাখার পর তা নেয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। বাদ জোহর সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেয়া হয় মরহুমের দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে তৃতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৮টায় আদ-দ্বীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ছাড়েন ব্যারিস্টার রফিক-উল হক। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রফিক-উল হকের তৃতীয় জানাজা সম্পন্ন

আপডেট সময় : ০৩:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০