ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

সুস্থ মানুষ নিয়ে ১২ দিন পর দিলো লাশ-স্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০১:২৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

সুস্থ মানুষ নিয়ে ১২ দিন পর দিলো লাশ-স্ত্রী

আস্থা ডেস্কঃ

তুরাগের বাউনিয়া পশ্চিম মইশাগার এলাকার হায়দারের ভাড়া বাসা থেকে গত মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার দিকে ভাড়া বাসার মেঝেতে বিবস্ত্র রক্তাক্ত অবস্থায় ফাতেমা আক্তার (৩৩) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নারীর ভাই বাদী হয়ে তাঁর চতুর্থ স্বামী সাইফুল ইসলাম রানাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তাঁকে গত ৮ জুন সকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে।

তুরাগের একটি বাসা থেকে নারীর মরদেহ উদ্ধারের দিন সকালে পুলিশ জিজ্ঞাসাবাদ করে আমার স্বামীকে (আলাল উদ্দিন দেওয়ান) ছেড়ে দেয়। দুপুরে বাসায় আসছে। গোসল করে মোটরের সুইচ অন দেওয়ার পর বাসায় পুলিশ এসে আবার জিজ্ঞাসাবাদ করে চলে যায়। কিছু খাওয়া দাওয়াও করে নাই। তারপর আবার ডিবি পুলিশ তাকে ফোন করে ডেকেছে। কিছু না খেয়েই সে ৬ কিলোমিটার হেঁটে ওই বাসায় (ঘটনাস্থলে) গেছে। রাতে ধরে নিয়ে গেছে ডিবি পুলিশ। তখন সে পুরো সুস্থ মানুষ ছিল। নিয়ে গেল সুস্থ মানুষ। আর ১২ দিন পর দিয়ে গেল লাশ!

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে মৃত আলাল উদ্দিন দেওয়ানের (৫০) আজ রোববার দাফন সম্পন্ন হয়েছে। তুরাগের বাউনিয়ার আব্দুল্লাহ মেমোরিয়াল স্কুল মাঠে জানাজা শেষে রাত ৮টার দিকে পারিবারিক কবরস্থানের দাফন হয়। এরপর কান্নাজড়িত কণ্ঠে এ কথাগুলো বলেন আলাল উদ্দিনের স্ত্রী পারভিন আক্তার।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। পরে মাগরিবের আজানের আগে মরদেহটি নিয়ে আসেন স্বজনেরা। এ সময় সাদা পোশাকে চারজন ডিবি ও কয়েকজন পুলিশ সদস্য মরদেহের আশপাশে ছিল বলে দাবি স্বজনদের।

তুরাগ থানার ওসি মোঃ মওদুত হাওলাদার এসব তথ্য জানিয়েছেন।

জানা যায়, ওই বাসার কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন আলাল উদ্দিন দেওয়ান। তাই তাঁকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গিয়েছিল ডিবি পুলিশ। আর মামলাটিও তদন্ত করছে পুলিশের এই বিভাগ।

আলাল উদ্দিন দেওয়ানের স্ত্রী পারভীন আক্তার বলেন, ‘ওই দিন (৬ জুন) রাত ১০টার দিকে ডিবি পুলিশ তাঁকে (স্বামী) নিয়ে গেছে। এরপর থেকে আমরা তাঁকে খোঁজাখুঁজি করেও পাইনি। দশ দিন পর রাতে আমাদের পুলিশ ফোন করে জানায়, আলাল মারা গেছে। তাঁর লাশ নিয়ে আসার জন্য আমাদের বলে।

পারভীন অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীরে অত্যাচার করে মারছে। কী অন্যায় করছে, যার কারণে আমার স্বামীরে এমনভাবে নির্যাতন করে মারছে? আমার স্বামী তো সরল সোজা মানুষ ছিল। তার বিরুদ্ধে কোনো দিন থানায় একটি জিডিও হয় নাই, মামলা নাই।

‘ওরা আমারে বিধবা করল কেন, সন্তানদের বাবা ছাড়া করল কেন? এখন ছেলে মেয়ে আমার কী হবে? ওদের ভবিষ্যৎ কী হবে? আমি এর কঠিন বিচার চাই। আমি এক নারী। এক নারী হয়ে চাই না যে আরেক নারী যেন আমার মতো এভাবে বিধবা হোক। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।’ কাঁদতে কাঁদতে বলেন পারভীন আক্তার।

আলালের ছেলে নবম শ্রেণি পড়ুয়া পাবেল দেওয়ান বলেন, ‘ঘটনার দিন সুস্থ অবস্থায় আমার বাবাকে সন্ধ্যা সাড়ে ৬টায় নিয়ে গেছে। পরে তাকে পিটিয়ে মেরে ফেলছে। আমি আমার বাবাকে হত্যার বিচার চাই। অথবা আমার আব্বুকে ফেরত চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।

আলালের মেয়ে সুমাইয়া আক্তার পায়েল অভিযোগ করে বলেন, ‘আমার আব্বুরে অনেক টর্চার করছে। আমার আব্বুর হাত পায়ে অনেক ফোলা ছিল। ডিবি তারে মেরে তার ডান হাত ভেঙে দিছে বলে জানতে পারছি। তার লাশ আমাদের কাউকে দেখতে দেয় নাই। তার কোনো ফুল ছবিও দেয় নাই। শুধু একটা হাফ ছবি দিছে। সেখানেও ডান হাতে ব্যান্ডেজ ছিল। পেটে ফুটা ছিল। মেডিকেল থেকে গোসল করিয়ে, কাফনের কাপড় পরিয়ে কফিনের মধ্যে লাশ পাঠিয়েছে। বাবার লাশের মুখ ছাড়া শরীরের বাকি অংশ কাউকে দেখতেও দেয় নাই।

স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেন বাসা, দুই মাস পর নারীর বিবস্ত্র লাশ উদ্ধার স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেন বাসা, দুই মাস পর নারীর বিবস্ত্র লাশ উদ্ধার সুমাইয়া আক্তার দায়ীদের শাস্তি দাবি করে বলেন, ‘আমার আব্বুকে যারা মারছে, যারা অপরাধগুলো করছে, তারাও যেন আব্বুর থেকে নির্মম শাস্তি পায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।

আলালের ভাগনি মাহমুদা আক্তার বলেন, ‘যে খুন করছে, তার কিছুই হয় নাই। যে নিরপরাধ তাকে ধরে নিয়ে মেরে ফেলছে। যদি অন্যায় করত, তাহলে আদালতে দিত। আদালত বিচার করত। কিন্তু আইনের লোক হয়ে তাকে কীভাবে অন্যায়ভাবে মেরে ফেলল?

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় মারা যান আলাল উদ্দিন। তাঁর মরদেহটি গতকাল শনিবার দুপুর পর্যন্ত একটি কক্ষে রাখা ছিল। লাশ ঘিরে রেখেছিল পুলিশ। আসা-যাওয়া করছিলেন থানা ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

ট্যাগস :

সুস্থ মানুষ নিয়ে ১২ দিন পর দিলো লাশ-স্ত্রী

আপডেট সময় : ০১:২৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩