ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

সেনবাগে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

Md Elias
  • আপডেট সময় : ০৮:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • / ১১৬০ বার পড়া হয়েছে

সেনবাগে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ও বৃহস্পতিবার তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানীর বাড়ির মোস্তফার ছেলে আলিফ (৩) ও মাহির (৩) এবং উপজেলা কেশারপাড় ইউনিয়নের বায়তুল্লাহ বীরকোট গ্রামের ইউসুফের মেয়ে মাহী (১)।

স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে মোস্তফার দুই যমজ ছেলে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় পরেও শিশুরা ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের লাশ পুকুরের পানিতে ভেসে ওঠে।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে একই উপজেলার বীরকোট গ্রামের ইউসুফের এক বছরের মেয়ে মাহী খেলা করতে গিয়ে রান্না ঘরের পানির বালতিতে উপর হয়ে পড়ে যায়। দীর্ঘক্ষণ পরে অচেতন অবস্থায় উদ্ধার করে সেনবাগ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

সেনবাগে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২