শিরোনাম:
স্ত্রীকে গলা কেটে হত্যা, ছেলে ধরিয়ে দিল বাবাকে
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:১২:০১ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১০৮৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:রাজধানীর মিরপুরের পল্লবীতে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ জানুয়ারি) সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী রবিউল হোসেনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় সেলিনা খাতুন ও স্বামী রবিউল হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিউল হোসেন তার স্ত্রীকে জবাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের বড় ছেলে রবিউলকে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে আটক করে।





















