ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি মানা ছাড়া করোনা ঠেকানো সম্ভব না:সেব্রিনা ফ্লোরা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • / ১০৪৩ বার পড়া হয়েছে

স্বাস্থ্যবিধি মানা ছাড়া করোনা ঠেকানো সম্ভব না:সেব্রিনা ফ্লোরা

অনলাইন ডেস্কঃ স্বাস্থ্যবিধি মানা ছাড়া করোনা সংক্রমণ কোনোভাবেই আটকানো যাবে না- বললেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের করোনা পরিস্থিতি পরিদর্শনে এসে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে গণমাধ্যমের সামনে তিনি এ কথা বলেন।

ফ্লোরা বলেন, “আমরা যদি স্বাস্থ্য বিধি না মানি তাহলে করোনা সংক্রমন ছড়াবে। স্বাস্থ্যবিধি মানা ছাড়া করোনা সংক্রমণ কোনোভাবেই আটকানো যাবেনা। কোন ভ্যারিয়েন্টই আলাদা করে কিছুই করতে পারবেনা; যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি।”

[irp]

তিনি বলেন, “যে দেশের যে ভ্যারিয়েন্টই হোকনা কেন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।”

এ সময় তিনি লকডাউন নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, গত দুই সপ্তাহের লকডাউনে বর্তমানে জেলার করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সংক্রমন বেড়ে গেলে তা যে কোন দেশের জন্যই চাপ। এজন্য সংক্রমণ প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে অতিরিক্ত মহাপরিচালক দুপুরে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন। সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে কোভিড-১৯ মোকাবেলায় সমন্বিত স্বাস্থ্য স্ক্রিনিং ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুল হক, সোনামসজিদ বন্দরের সহকারি কমিশনার মমিনুল ইসলামসহ বিএমএ নেতারা।

[irp]

ট্যাগস :

স্বাস্থ্যবিধি মানা ছাড়া করোনা ঠেকানো সম্ভব না:সেব্রিনা ফ্লোরা

আপডেট সময় : ০৬:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১