ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

হজ পালন করতে সৌদিতে মিশরের প্রেসিডেন্ট

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

পবিত্র হজ পালত করতে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

শুক্রবার (১৪ জুন) দেশটির জেদ্দা শহরে পৌঁছান তিনি। খবর আরব নিউজের। অবশ্য গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) সৌদি আরবে যান আল-সিসি। এরপর তিনি মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেন।

ইহরাম পরা মিসরের প্রেসিডেন্টকে শুক্রবার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান মদিনার গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ।

এদিকে শুক্রবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। হজ পালন করতে ধর্মপ্রাণ মুসলমানরা ইতোমধ্যে সৌদি আরবের মিনায় পৌঁছে গেছেন। গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যার পর থেকে রাতভর কেউ হেঁটে, কেউ বাহনে চড়ে সেখানে জড়ো হয়েছেন। ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে আজ মুখরিত হবে তাঁবুর শহরখ্যাত মিনার প্রান্তর।

আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয় হজ। এরপর ৯ জিলহজে হয় আরাফাতের দিন। আর ১০ জিলহজে পশু কুরবানি করেন হাজিরা। আরবি হিজরি সন ১৪৪৫ এর জিলহজ মাসের ৮ তারিখ (সৌদি আরবের তারিখ অনুযায়ী) আজ। ১০ জিলহজ কুরবানি শেষে আরও দুইদিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। অর্থাৎ হজ সম্পন্ন করতে সবমিলিয়ে সময় লাগে পাঁচদিন।

সারা বিশ্বের প্রায় ২০ লাখ মুসল্লি এবার হজে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে হজে গেছেন ৮২ হাজার ৭৭২ জন।

ট্যাগস :

হজ পালন করতে সৌদিতে মিশরের প্রেসিডেন্ট

আপডেট সময় : ১০:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪