ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের বাহুবলে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের বাহুবলে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দীপ দাসের স্ত্রী অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা (৮)।এ ঘটনায় আহত আমীর আলীকে বাহুবল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লামাপুটিজুরী গ্রামের সন্দীপ দাস কাঁচা মালের ব্যবসা করেন। তিনি স্ত্রী সন্তানদের নিয়ে দ্বিগাম্বর বাজারে তিন তলা একটি বাসায় ভাড়া হিসাবে বসবাস করে আসছিলেন। তিনি ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়েকে হত্যা করা হয়েছে।

এদিকে দ্বিতীয় তলায় বসবাসকারী আমির আলী নামে এক ব্যক্তি বুধবার রাত তিনটায় সন্দীপ দাসকে মোবাইলে জানান, চোর তার (আমির আলীর) বাসা থেকে সেলাই মেশিন চুরি করে নিয়ে গেছে। তিনি আহত হওয়ার খবরও জানান তাকে।

ঘটনার খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে পুলিশ।

ট্যাগস :

হবিগঞ্জের বাহুবলে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১