ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় হামলা-ভাংচুর: আরও ৩০ হেফাজতকর্মী গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৩৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • / ১০৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে আরও ৩০ হেফাজতকর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসব ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ২৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃতদের কারো নাম জানায়নি পুলিশ।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হওয়া ৩০ জনকেও একইভাবে শনাক্ত করা হয়েছে। তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। রোববার দুপুরে তাদের আদালতে নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬, ২৭ ও ২৮ মার্চে হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুটিসহ সর্বমোট ৫৪টি মামলা রুজু হয়েছে।

এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে।

সহিংসতার ঘটনায় পুলিশ স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করছে।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় হামলা-ভাংচুর: আরও ৩০ হেফাজতকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১