শিরোনাম:
হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
Doinik Astha
- আপডেট সময় : ১১:৩১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / ১২১০ বার পড়া হয়েছে
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (১৮ জুন) রাত ১২টার দিকে গুলশানের বাসায় পৌঁছান তিনি।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডামের কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাসায় ওনাকে চিকিৎসা প্রদানে বোর্ড সিদ্ধান্ত নেওয়ায় ফিরোজায় ফিরেছেন।
তিনি আরো বলেন, বোর্ড আশা করেছে যে, বাসায় চিকিৎসা সেবায় ওনার শারীরিক অবস্থার আরো উন্নতি হবে।
এর আগে সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটে খালেদা জিয়া ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

















