ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি

হিলিতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

দিনাজপুর হিলি প্রতিনিধিঃদিনাজপুরের হিলিতে অতিরিক্ত গরমে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এছাড়াও পেটব্যাথা, সর্দিকাশি ও শ্বাসকষ্টের রোগীও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, প্রতিদিন গড়ে ১০ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। এছাড়াও বহি:বিভাগে পেটব্যাথা, সর্দিকাশি, জ্বর ও শ্বাসকষ্টের রোগী বেড়েছে গড়ে ১৫০ জন। আক্রান্তদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। অতিরিক্ত গরম ও ইফতারিতে ভাজা পোড়া খাওয়ার কারণে অসুস্থতার হার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। মহিলা ওয়ার্ডে ভর্তি আরজিনা বেগম বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দু’দিন থেকে ভর্তি আছি। ডাক্তার স্যালাইন ও ঔষধ দিয়েছেন। এখন অনেকটাই সুস্থ আছি। আনোয়ারা খাতুন জানান, একদিন আগে ৪ বছর বয়সী ছেলে ডায়রিয়ায় আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করেছি। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দত্ত দৈনিক আস্থা কে জানান, গত কয়েকদিন থেকে প্রচন্ড রোদ গরম সেই সাথে ইফতারিতে বাহিরের খাবার খাওয়ার জন্যেই ডায়রিয়া ও অন্যান্য রোগীর চাপ বেড়েছে। রোগীকে চিকিৎসার পাশাপাশি ইফতারিতে ভাজা পোড়া না খাওয়া, হাত ভালোভাবে পরিষ্কার করা ও প্রচুর পানি পানে পরামর্শ দেওয়া হচ্ছে।

ট্যাগস :

হিলিতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

আপডেট সময় : ১০:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩