ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

হেফাজতে ইসলাম ৩ মে রাজধানীতে মহাসমাবেশ করবে

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ১১২৩ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শনিবার সকালে ৯টায় শুরু হবে সমাবেশটি। এতে বক্তব্য দেবেন শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা।

হেফাজতের পক্ষ থেকে জানানো হয়, এই সমাবেশের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—২০১৩ সালের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার বিচার, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন বাতিল এবং কমিশন বিলুপ্ত করা, সংবিধানে প্রস্তাবিত বহুত্ববাদ বাতিল, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ও গণহত্যা বন্ধের জোর দাবি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এ ঘোষণা দেন। তিনি জানান, সমাবেশ সফল করতে সারা দেশে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং হাজার হাজার কর্মী-সমর্থক এতে অংশগ্রহণ করবেন।

ট্যাগস :

হেফাজতে ইসলাম ৩ মে রাজধানীতে মহাসমাবেশ করবে

আপডেট সময় : ১১:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫