ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

হেফাজত নেতা ইলিয়াস সাতদিনের রিমান্ডে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৫৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / ১১১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর সহ-সভাপতি মুফতি ইলিয়াস হামিদীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব আহসান রিমান্ডের এই আদেশ দেন। বুধবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ঢাকার কেরানীগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন খারিজ করে করে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, নাশকতার পরিকল্পনা, ধর্মীয় উগ্রবাদিতা ও অপপ্রচার চালানোর অভিযোগে গত সোমবার রাতে কেরাণীগঞ্জের ঘাটারচর তারবিয়াতুল উম্মাহ মাদরাসা থেকে ইলিয়াস হামিদীকে গ্রেফতার করে র‍্যাব-২।

জানা যায়, মুফতি ইলিয়াসসহ মোট ৯ জনের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধন -২০১৩) ১০/১১/১২ ১৩ ধারায় মামলা হয়েছে। র‍্যাব- ২ ওয়ারেন্ট অফিসার জামাল উদ্দিন বাদী হয়ে এই মামলা করেন। মামলায় পলাতক ৮ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। পলাতক আসামিরা হলেন- শরীফ হোসাইন (৩৫), জাকির হোসেন (২৯), শফিকুল ইসলাম (২৮), ইউসুফ (৫২), ফজলুর রহমান (৪০), হেলেন (৫২), মামুন (৪০) ও ইউনুস (৫৫)।

মামলার এজাহারে বলা হয়, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্নস্থানে যে নাশকতা করা হয়েছ তার প্রত্যেকটিতে মুফতি ইলিয়াস হামিদী মদদ দিয়েছেন। ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে একযোগে তাদের আরো নাশকতার পরিকল্পনা ছিল।

ট্যাগস :

হেফাজত নেতা ইলিয়াস সাতদিনের রিমান্ডে

আপডেট সময় : ০৫:৫৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১