ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হোমনায় মহানবী (স.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৩৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১২৭ বার পড়া হয়েছে

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে মহসিন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার আছাদপুর ইউনিয়নের আছাদপুর গ্রামের ফকির বাড়ির আলেকশাহর ছেলে।

জানা গেছে মহসিন বেমজা মহসিন নামক এই ফেসবুক আইডি থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৫২ মিনিটে মহানবী (সঃ) নিয়ে কটুক্তি ও সম্মান অবমাননা করে পোস্ট দেন। যার স্ক্রিনশট প্রতিদিনের সংবাদের কাছে রয়েছে।

এর আগে গত ২৯ আগস্ট একই আইডি থেকে মহসিন আরেকটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, আছাদপুর ফকির বাড়িতে, দানবাক্স চুরি হইছে, মাজারে গেইটে, ঘরে তালা লাগানো অবস্থায় চুরি হচ্ছে, ভাবতে অবাক লাগে এই চুরি কি আল্লাহ করেছে নাকি অন্য কিছু।

এই পোস্টের পরই আলেম সমাজ ও মুসলিম জনতা ফুঁসে উঠে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করে হোমনা থানায় নিয়ে আসে। এসময় আলেম সমাজ ও মুসলিম জনতা থানায় এসে জড়ো হতে থাকে ও মহসিনের ফাঁসি চেয়ে বিক্ষোভ শুরু করে। তবে পুলিশের তৎপরতায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মহানবী (সঃ) নিয়ে কটুক্তিকারী মহসিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে শরিফুল নামের এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা করছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

ট্যাগস :

হোমনায় মহানবী (স.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫