হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির দ্বিতীয় দিনের মাস্ক বিতরণ
- আপডেট সময় : ০৫:৩২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১০৪৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে জনগণকে সচেতন করার লক্ষ্যে দুপুর ২ টারদিকে টেকনাফের হ্নীলা বাজারে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি মাস্ক পরার অভ্যাস করোনামুক্ত বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে দ্বিতীয় দিনের কর্মসূচি মাস্ক বিতরণ করা হয়।
[irp]
মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন। এএসআই মোহাম্মদ মহিউদ্দিন, এটিএসআই মো: মনির, কনস্টেবল মো: মোবারক, মো: এমদাদ, মো:সাহিন, মো: শাহ্দাদ এবং মো: কালাম।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন। বর্তমানে আমাদের দেশে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে।
নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।গুরুত্বপূর্ণ কাজ ব্যতীত বাড়ির বাহিরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
আমরা সকলের সচেতনতায় পারে করোনামুক্ত বাংলাদেশ করতে।


























