১নং রণগোপালদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু
- আপডেট সময় : ১১:১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
- / ১০৫২ বার পড়া হয়েছে
আজ ২৯শে ডিসেম্বর দেশের বিভিন্ন স্থানে পাঁচটি পৌরসভা ও ৬৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোট গ্রহণ চলছে, পটুয়াখালী দশমিনা উপজেলাধীন ১নং রণগোপালদী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮ঃ৩০ মিনিটে। ১নং রণগোপালদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে, আঃ আজিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতিক নিয়ে, সাইফুল ইসলাম খলিফা সতন্ত্র প্রার্থী মোঃ হোসেন হাওলাদার আনারস, সতন্ত্র প্রার্থী মোঃ জামাল হোসেন ঘোড়া,সতন্ত্র প্রার্থী মোঃ মারুফ হোসেন চশমা। সতন্ত্র প্রার্থী হাঃ মোঃ জাকির হোসেন। টেলিফোন প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত কোন সমস্যা ছাড়াই সুষ্ঠু ভোট হচ্ছে, যদিও নির্বাচনের প্রচার চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের হামলা ও হুমকির মত অভিযোগ উঠেছে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে।
এম বাহাউদ্দীন নোমান, দশমিনা উপজেলা প্রতিনিধি/আস্থা






















