ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন দিলো ইসি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩৩৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলির বিষয়টি অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দেয় সংস্থাটি।

এর আগে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল ইসি। তার ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয়েছে ইসিতে।

বুধবার (৬ ডিসেম্বর) বদলির প্রস্তাব এসেছে বলে গণমাধ্যমকে জানিয়েছিল ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

গত ৩০ নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদেরকে বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্য বলে সংস্থাটি।

সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে প্রথম ধাপে ৪৭ জন ইউএনওকে বদলির অনুমোদন দেয় ইসি। আরও ২০ জনের মতো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে সে সময় কোনো থানার ওসিকে বদলি করা হয়নি।

ট্যাগস :

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন দিলো ইসি

আপডেট সময় : ১২:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩