ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৩৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ১৫৫১ বার পড়া হয়েছে

দেশের সাত জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২০ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ অবস্থায় উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের অপর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন সারা দেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

ট্যাগস :

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত

আপডেট সময় : ০৯:৩৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫