ঢাকা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় দৈনিক মুক্ত খবরের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

কুমিল্লায় দৈনিক মুক্ত খবরের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় দৈনিক মুক্ত খবরের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ‍্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (১৩ মে) কুমিল্লা নগরীর কবি নজরুল ইনস্টিটিউট এর হলরুমে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ওমর ফারকী তাপসের সঞ্চালনায় ও দৈনিক মুক্ত খবরের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আঞ্চলিক শ্রম দপ্তরের উপ- পরিচালক মোঃ মনিরুজ্জামান মিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বাংলার আলোড়ন এর প্রধান সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সহ- সভাপতি রফিকুল ইসলাম, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুব রহমান, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি জুনায়েদ শিকদার তপু, সময় টিভির স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক একুশে সংবাদের কুমিল্লা প্রতিনিধি জুয়েল রানা মজুমদার, কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান তথ‍্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার প্রতিনিধি নেকবর হোসেন, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু উপস্থিত ছিলেন।

এছাড়া চ‍্যানেল এস এর রাজীব শাহা, কুমিল্লা প্রতিদিনের শরীফ সুমন, দৈনিক প্রতিদিন সংবাদের গাজী রুবেল, সাংবাদিক নারায়ন কুন্ড, দৈনিক মুক্ত খবরের পাঠক, বিজ্ঞাপনদাতা, ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দৈনিক মুক্ত খবরের ও জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ পড়ুয়া তার বিশেষ কাজ থাকায় উপস্থিত হতে না পারলেও মুঠোফোনে তিনি দৈনিক মুক্ত খবরের ও জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

ট্যাগস :

কুমিল্লায় দৈনিক মুক্ত খবরের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩