ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

আবারও মাস্ক পরার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৫০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

কোভিড-১৯ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর সংক্রমণ বাড়ায় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া দেশে ৭ লাখ ফাইজার টিকা এসেছে, যেগুলো চতুর্থ ডোজ হিসেবে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বেশ কিছু দেশে কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো।

একই সঙ্গে উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হলো। সার্জারি অথবা অন্য কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে কেবল কোভিড-১৯ লক্ষণ বা উপসর্গ থাকলে কেভিড-১৯ পরীক্ষা করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

এর আগে একই পরামর্শ দিয়েছিল করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গত ৪ জানুয়ারি কমিটির বৈঠক শেষে এসব পরামর্শের সুপারিশ করা হয়।

নির্দেশনার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘যারা হাসপাতালে কাজ করেন, যাদের শ্বাসযন্ত্রের সংক্রমণের সমস্যা রয়েছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে মাস্ক পরিধানের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। সামগ্রিক সতর্কতা দেওয়া হয়নি।’

টিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি ৭ লাখ ফাইজার টিকা দেশে এসেছে। এই টিকাগুলো হাসপাতাল কর্মী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। যাতে তারা সুরক্ষিত থাকতে পারে। দেশের সবাইকে টিকা দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটার হয়তো প্রয়োজন হবে না।’

ট্যাগস :

আবারও মাস্ক পরার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

আপডেট সময় : ১০:৫০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪