ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে জনসাধারণ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে দেওয়া এক আভাসে জানান, গতকালের মতো আজও বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হবে, মেঘ জমা হয়ে আকাশ থমকে থাকবে। আজ সন্ধ্যার পর বৃষ্টি থেমে যেতে পারে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৪ মিলিমিটার।

সকাল থেকে টানা বৃষ্টিতে অফিসগামীদের ভোগান্তি বেড়েছে। এছাড়াও দুর্ভোগের শিকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। রাস্তায় মানুষ ও গণপরিবহনে উপস্থিতি কম দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর আজিমপুর, ধানমন্ডি, কলাবাগামী আসাদগেট শ্যামলি সহ বিভিন্ন স্থানে অফিসগামী মানুষদের ভোগান্তি স্বীকার হতে দেখা গেছে। অনেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও গণপরিবহন সংকটে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে। মেট্রোরেল চালু থাকলেও অনেকে মেট্রো স্টেশশন পর্যন্তত যেতে হিমসিম খাচ্ছে।

নিয়মিত মেট্রোরেলের যাত্রী তাহমিনা বৃষ্টি জানান, তার বাসা পান্থপথে, প্রতিদিনের মতো তিনি ফার্মগেট মেট্রোষ্টেশনে এসে মেট্রোরেলে করে মিতিঝিল অফিসে যান। কিন্তু বৃষ্টিতে ষ্টেশন পর্যন্ত আসতেই তিনি পুরো ভিজে গেছেন। হঠাত বৃষ্টি আসে আবার হঠাত নেই। এএমন পরিস্থিতিতে ভিজে ভিজেই অফফিসের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এদিকে গণপরিবহনে নিয়মিত যাত্রী সোনিয়া আক্তার জানান, রামপুরা থেকে বনানীতে অফিসে যেতে বাসে করে যাতায়াত করেন তিনি। কিন্তু বৃষ্টিতে গণপরিবহন কম থাকায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও বাস পাননি। ফলে বিকল্প পদ্ধতিতে তিনি অফিসের উদ্যেশ্যে রওনা হয়েছেন।

অন্যদিকে, রাজধানীর উত্তরা, বনানী, মহাখালী, মিরপুর সহ বিভিন্ন এলাকায় গণপরিহন কম দেখা গেছে। পরিবহণ কম থাকলেও ব্যক্তিগত গাড়ির কারণে প্রচণ্ড জেম লেগে থাকে। ফলে অফিস সময় পার হয়ে গেলেও জেমে বসে থাকতে হয় বলেও জানান সোনিয়া আক্তার।

তবে, আগামীকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে বৃষ্টি কিছুটা কমে যেতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগস :

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে জনসাধারণ

আপডেট সময় : ১২:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪