ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ

Astha DESK
  • আপডেট সময় : ০৭:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২ ডিসেম্বর) খাগড়াছড়ি সদর জোন এর আওতাধীন পানছড়ি সাব জোনের তত্ত্বাবধানে উপজেলার শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় ৪ শতাধিক পাহাড়ী ও স্থানীয় লোকজনের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করেন।

এছাড়াও শারীরিক প্রতিবন্ধী রোগীদের জন্য হুইল চেয়ার, ক্রাচ ওয়াকিং স্টিক, হ্যান্ড ওয়াকিং স্টিং এবং গরিব ও অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি

এছাড়াও উপস্থিত ছিলেন এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি, অধিনায়ক, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স লে. কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এবং পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন

চিকিৎসা প্রদানের জন্য মেডিক্যাল অফিসার হিসেবে ক্যাপ্টেন শামিন তাহজিব, ক্যাপ্টেন লাবনী জামান, খাগড়াছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এবং পানছড়ি উপজেলা হাসপাতালের কর্মকর্তা ডা. বিদর্শী চাকমা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও অসহায়, গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

ট্যাগস :

পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ

আপডেট সময় : ০৭:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪