ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বৈশাখকে সামনে রেখে সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষকরা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ১০২৫ বার পড়া হয়েছে

বৈশাখকে সামনে রেখে সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষকরা

আতিকুর রহমান আতিকঃ

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে সুখবর পেলেন সারাদেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। উৎসবের আনন্দ ভাগ করে নিতে এরইমধ্যে এপ্রিল ২০২৬-এর বৈশাখী ভাতার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। অনলাইনে বিল জমা দেওয়ার সুযোগ চালু হওয়ায় উৎসবের আগে ভাতার টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটলো কয়েক লাখ শিক্ষক-কর্মচারীর।

শুক্রবার (২৭ মার্চ) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মোঃ জহির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

জহির উদ্দিন বলেন, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দ্রুততম সময়ের মধ্যে বিল জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। কোনো কারিগরি জটিলতা ছাড়াই যাতে নির্ধারিত সময়ে সবাই অর্থ হাতে পান, সেটি নিশ্চিত করতেই আগেভাগে প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদিকে উৎসব ভাতার প্রক্রিয়া আগালেও মার্চ মাসের নিয়মিত বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছায়নি।

জানা গেছে, বুধবার (২৫ মার্চ) থেকে মার্চের বেতন বিল জমা নেয়ার কাজ শুরু হয়েছে, যা আজ শনিবার (২৮ মার্চ) পর্যন্ত চলবে।

এদিকে সব বিল যথাযথভাবে যাচাই-বাছাই শেষে অনুমোদনের জন্য আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ নাগাদ তা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে জানা গেছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বৈশাখকে সামনে রেখে সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষকরা

আপডেট সময় : ০৯:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬