ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ভারতে টিকটক করে ফেরার পথে ২ ভাই আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / ১১৩৭ বার পড়া হয়েছে

সিলেট: ভারতে টিকটক করে ফেরার পথে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার তাদের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। সোমবার তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

তারা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের হানিফ মিয়ার ছেলে মামুন মিয়া ও মাইনুদ্দিন। তাদের নিকট থেকে দুটি অ্যান্ড্রয়েড, বাটন ফোন, মোটর সাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ আটকদের রোববার রাতে থানায় সোপর্দ করে বিজিবি।

সোমবার সিলেট সেক্টরের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ অধিনায়নক (সিও বিজিবি) লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, দুই বাংলাদেশি নাগরিক বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতের মেঘালয় ষ্টেইটের কোন এক পাহাড়ি এলাকায় প্রবেশ করে রবিবার টিকটক ভিডিও ধারণ করতে।

এরপর ওই দিন বিকেলে ভারত থেকে ফেরার পথে ব্যাটালিয়নের চিনাকান্দি বিওপির বিজিবি টহল দল রাজাপাড়া সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করে। তিনি আরো বলেন, আটককৃতদের মোবাইলে ভারতে ধারণকৃত বেশ কিছু স্থির চিত্র (ছবি) ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দির রাজাপাড়া সীমান্তের একাধিক লোকজন জানান, আটককৃত দু’জন টিকটক ভিডিও তৈরির জন্যই মূলত ভারতের মেঘালয়ে অনুপ্রবেশ করেছিল।

প্রসঙ্গত ,ব্যাটালিয়নের চিনাকান্দি বিওপির পার্শ্ববর্তী মাছিমপুর বিওপির ওপারে ভারতের মেঘালয়ে সুপারির চালানসহ অবৈধ অনুপ্রবেশ করায় মেঘালয়ের শিলং ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের কড়াইগড়া ক্যাম্পের টহলদল বিশ্বম্ভরপুরের গামাইতলা খাসপাড়ার জয়নাল আবেদীনের ছেলে চোরাকারবারি সাইদুলকে গেল (৮ ডিসেম্বর) বুধবার গুলি করে হত্যা করে। এরপর থেকেই বাংলাদেশ-ভারত সীমান্তে এপার ওপার অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ যে কোন ধরণের অপতৎরতা প্রতিরোধে সীমান্তে বিজিবি’র নিয়মিত টহলের পাশাপাশি বিশেষায়িত পৃথক পৃথক টিম গঠন করে সিলেট সেক্টরের পুরো সীমান্ত এলাকায় নিরাপক্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বিজিবি সিলেট সেক্টরের দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছেন।

এমকে/আস্থা

ভারতে টিকটক করে ফেরার পথে ২ ভাই আটক

আপডেট সময় : ০৭:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫