করোনা পরিস্থিতির মধ্যেও দেশে কমেছে দারিদ্র্যের হার
- আপডেট সময় : ০২:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১১১৩ বার পড়া হয়েছে
২০১৮-১৯ অর্থবছরে দেশে দারিদ্র্যের হার ২০ দশমিক ৮ শতাংশ এবং চরম দারিদ্র্যের হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ ছিল। আর ২০১৯-২০ অর্থবছরে হ্রাস পেয়ে যথাক্রমে ২০ দশমিক ৫ শতাংশ এবং ১০ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। সোমবার দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সচিবালয়ে সীমিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে এ সভায় যোগ দেন।
২০২১ সালে ছুটির তালিকা চূড়ান্ত করেছে সরকার
মন্ত্রিপরিষদ সচিব বলেন, চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও দেশে দারিদ্র্যের হার কমেছে। করোনার কারণে সামগ্রিক ক্ষতিটা (ওভারঅল হ্যাম্পার) আগামী বছর বুঝা যাবে বলেও জানান তিনি।
কারণ হিসেবে তিনি জানান, ২০১৯-২০ অর্থবছরে মাত্র তিন মাস করোনা ছিলে। সুতরাং কতটুকু প্রভাব (ইমপ্যাক্ট) হলো সেটা এই নতুন অর্থ বছরে বুঝা যাবে।




















