ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬৫৯ জন, ১৭ জনের মৃত্যু

News Editor
  • আপডেট সময় : ০৩:৫৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
  • / ১১৩২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ৬১ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৬৫৯ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯৮৩ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জন। এর মধ্যে ১ হাজার ৮৮৬ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ২৯ হাজার ৭৮৬ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬৫৯ জন, ১৭ জনের মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০