ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

রাজধানীতে বাস পোড়ানো মামলায় ২৮ আসামি রিমান্ডে

News Editor
  • আপডেট সময় : ০৬:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
  • / ১১০৫ বার পড়া হয়েছে

রাজধানীতে বাস পোড়ানো মামলায় ২৮ আসামি রিমান্ডে ।রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া ও নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ১১ মামলায় ২৮ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালত এ রিমান্ড আদেশ দেন।শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ছয় আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, হযরত আলী, মঈনউদ্দিন, আবু সাঈদ শান্ত, আবুল কালাম আজাদ, আবু সুফিয়ান ও সোহেল। 

পল্টন থানার এক মামলায় আলিজা আল আহমেদ মিটু ও মেহেদী হাসান ইয়াছিনের তিন দিন করে এবং একে ফজলুর বারী, আলতাফ হোসেন, নাঈম প্রধান, আলিফ মাহমুদ, হুমায়ুন রশীদ টুটুল, খন্দকার মাশুকুর রহমান এবং রাশেদুজ্জামানের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মতিঝিল থানার এক মামলায় আবদুর রহমান তাহেরের দুই দিন এবং আরেক মামলায় জাকির হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

বংশাল থানায় দায়ের করা এক মামলায় দুই আসামি সফিউদ্দিন আহমেদ সেন্টু ও মৃদু রহমান জনি  ওরফে মোরশেদুর রহমান জনির দুই দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

কলাবাগান থানায় দায়ের করা মামলায় আসামি মাহিফুর রহমান টিপু ও মাঈনউদ্দিন চৌধুরীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সূত্রাপুর থানায় দায়ের করা মামলায় চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় দুই আসামি মশিউর রহমান মসি ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া রাজধানীর তুরাগ থানায় দায়ের করা একটি মামলায় সোহেল মিয়া নামে এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে আসামিদের রিমান্ড আবেদন করেন। এরপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালত রিমান্ড মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল, শাহবাগ ও পল্টনসহ মোট ৫ থানায় ৮ টি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামি  দেড় শতাধিক জনকে করা হয়েছে।

আরো পড়ুন

এএসপি আনিসুল হত্যা : মাইন্ড এইড হাসপাতালের পরিচালক গ্রেপ্তার

অনেকে মুখে বললেও বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন না

পৃথিবীতে বঙ্গবন্ধুর মতো নেতা আসবেন না : তোফায়েল

আবদুল মান্নান বীর বিক্রমের কবর স্থানান্তরের অনুমোদন

রাজধানীতে বাস পোড়ানো মামলায় ২৮ আসামি রিমান্ডে

আপডেট সময় : ০৬:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০