ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীর হাতিয়ায় গ্যাস ও চাল সিলিন্ডার নিয়ে ট্রলারডুবি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নে সরকারি চাল ও গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার সকাল ৬টায় ইউনিয়নের ক্যারিংচর সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।এই ঘটনায় ট্রলারের মাঝিসহ  ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ৫০টি গ্যাস সিলিন্ডার ও ১৫৯ মেট্রিক টন সরকারি চাল নিয়ে আল্লাহর দান নামের একটি ট্রলার তমরুদ্দির উদ্দেশে রওনা দেয়।
ট্রলারটি ক্যারিংচর এলাকায় এলে মেঘনা নদীর প্রবল স্রোতে ডুবে যায়।ট্রলারটিতে মাঝি মাল্লা ছাড়া কোনো যাত্রী ছিল না। তাদের পার্শ্ববর্তী একটি ট্রলার এসে উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত জানান, ডুবে যাওয়া ট্রলারের মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

ট্যাগস :

নোয়াখালীর হাতিয়ায় গ্যাস ও চাল সিলিন্ডার নিয়ে ট্রলারডুবি

আপডেট সময় : ০৭:০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১