ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

পাহাড়কে অশান্ত করতে চলছে গোপন সশস্ত্র তৎপরতা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

আস্থা ডেক্সঃ পাহাড়কে অশান্ত করতে চলছে গোপন সশস্ত্র তৎপরতা ! রক্তাক্ত জাতিগত সংঘাত থেকে শান্তির পথে পার্বত্য চট্টগ্রামের অভিযাত্রাকে অশান্ত করতে চলছে গোপন সশস্ত্র তৎপরতা।

শান্তিমুখী পার্বত্য চট্টগ্রাম সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, শান্তির চলমান ধারায় গোপন সশস্ত্র তৎপরতা অত্যন্ত বিপজ্জনক, যা পার্বত্য চট্টগ্রামের শান্তি, উন্নয়ন, সম্ভাবনা ও নিরাপত্তাকে বিঘ্নিত করবে। জানাযায়, বিলাইছড়িতে সশস্ত্র তৎপরতায় লিপ্ত জেএসএস-এর পরিচয়ধারী ৭পাহাড়ি সন্ত্রাসীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে যৌথবাহিনী।

১৭ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ফারুয়া ইউনিয়নের নতুনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বলিয়াম ত্রিপুরা (৪৮), বিরমনি ত্রিপুরা (৪৫), বিষ্ণমনি ত্রিপুরা (৪৪), লক্ষণ ত্রিপুরা (৩০), জীবন ত্রিপুরা (২৬), বীর বাহাদুর ত্রিপুরা (২৬), চাইলগ্য ত্রিপুরা (৬০), এ সময় তাদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, ৮টি কার্টুজ, বিস্ফোরক দ্রব্য, ২টি চাকু, চেক বই উদ্ধার করা হয়েছে।

এরা ফারুয়ার ইউনিয়নের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সন্ত্রাস, সহিংসতা, চাঁদাবাজি ও শান্তি বিনষ্টকারী অপতৎপরতা করছে মর্মে অভিযোগের ভিত্তিতে ২দিনের অভিযানে অস্ত্র-গুলিসহ ৭সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছে যৌথবাহিনী। আটককৃত সকলেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর সক্রিয় সদস্য বলে জানাগেছে। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত পাহাড়ি অরণ্যে অবস্থানকারী সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাস, সহিংসতা, চাঁদাবাজি ও শান্তি বিনষ্টকারী অপতৎপরতা সম্পর্কে প্রায়ই খবর প্রকাশিত হচ্ছে।

একাধিক সূত্রের মতে, রাজনৈতিক সংযোগ ব্যবহার করে সশস্ত্র সন্ত্রাসীরা লুট, অপহরণ, অগ্নিসংযোগ ইত্যাদির মাধ্যমে জাতিগত-সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টেরও চেষ্টা করছে। পার্বত্য চট্টগ্রামের একটি দায়িত্বশীল সূত্রের মতে, সন্ত্রাসীরা চলমান শান্তির প্রতি হুমকি ছাড়াও চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র, মাদক ও মানব পাচারের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন ও আঞ্চলিক নিরাপত্তাকে বিঘ্নিত করছে।

স্পর্শকাতর ও সীমান্ত সংলগ্ন পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র তৎপরতার মাধ্যমে অশান্তি সৃষ্টির চেষ্টাকে চলমান শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত ক্ষতিকর বলে মনে করছেন স্থানীয় জনগণ। স্থানীয় বাঙালি ও উপজাতিরা পার্বত্য চট্টগ্রামে সরকারের গৃহীত মানবিক ও কাঠামোগত উন্নয়নধারা অব্যাহত রেখে টেকসই শান্তি সুনিশ্চিত করতে শান্তিবিরোধী গোপন সশস্ত্র তৎপরতা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বার বার আবেদন করছেন।

ট্যাগস :

পাহাড়কে অশান্ত করতে চলছে গোপন সশস্ত্র তৎপরতা

আপডেট সময় : ১২:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১