ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্র নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার চররুহিতার-নবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- চররুহিতা এলাকার আবুল বাসারের ছেলে শান্ত ইসলাম ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সোহাগ রহমান। তারা দুজনই স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

সদর থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, দুপুরে নবীগঞ্জ থেকে মোটরসাইকেলে রসুলগঞ্জের দিকে যাচ্ছিল শান্ত ও সোহাগ। রসুলগঞ্জের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে দুজনই গুরুতর আহত হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে শান্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কিছুক্ষণ পর সোহাগকে ঢাকায় নেয়ার পথে সেও মারা যায়।

ট্যাগস :

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্র নিহত

আপডেট সময় : ১২:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১