ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’ Logo পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত-৩ Logo স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা

কুষ্টিয়ায় প্রথম টিকা নিলেন মাহবুব উল আলম হানিফ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৯১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

কুষ্টিয়া জেলায় প্রথম করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করবেন সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

একই সঙ্গে রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি আনুষ্ঠানিকভাবে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা গেছে।

সিভিল সার্জন জানান, রোববার বেলা ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নিজে করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করে কুষ্টিয়া জেলায় আনুষ্ঠানিকভাবে এই টিকা গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

একই সঙ্গে কুষ্টিয়ার ছয়টি উপজেলার মধ্যে কুমারখালী, ভেড়ামারা ও খোকসা উপজেলায় এই টিকা গ্রহণ কার্যক্রমের উদ্বোধন হবে। পর্যায়ক্রমে অন্য দুটি উপজেলা মিরপুর ও দৌলতপুর উপজেলায়ও এই টিকা গ্রহণ কার্যক্রম শুরু হবে।

কুষ্টিয়া সদর উপজেলায় দুটি স্থানে এই করোনা টিকা দেয়া হবে। এর একটি ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং অন্যটি কুষ্টিয়া পুলিশ লাইন হাসপাতাল।

জেলা স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, ২৯ জানুয়ারি খুলনা বিভাগের মধ্যে সর্বপ্রথম কুষ্টিয়া জেলায় ছয় হাজার ভায়াল করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) এসে পৌঁছায়। যা দিয়ে প্রায় ৫০-৫৫ হাজার মানুষকে টিকা দেয়া সম্ভব হবে।

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, প্রথম পর্যায়ে ২৬-২৭ হাজার মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হবে।

জেলা স্বাস্থ্য বিভাগের প্রদত্ত তথ্য মতে, কুষ্টিয়া জেলায় এখন পযন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৮৬৮। এর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৭৫৩ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮৮ জন।

ট্যাগস :

কুষ্টিয়ায় প্রথম টিকা নিলেন মাহবুব উল আলম হানিফ

আপডেট সময় : ০৭:০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১