ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিসিএস ক্যাডারদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

সরকারি কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহবান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।শুক্রবার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত ৩৮তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তৃতা করেন। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

ফরহাদ হোসেন বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রত্যেকের দায়িত্ব আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা করা। জনগণ যেন দ্রুততার সাথে কাঙ্ক্ষিত সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারি কর্মচারীদের দক্ষতা, যোগ্যতা ও কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারের একটি স্লোগান হচ্ছে তারুণ্যের শক্তি- বাংলাদেশের সমৃদ্ধি। দেশের এই যুবশক্তিকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে পরিণত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্যদের বিশেষ করে নবীন কর্মকর্তাদের এই প্রতিশ্রুতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ট্যাগস :

বিসিএস ক্যাডারদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৫:০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১